শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতা পরিকল্পনার অভিযোগে উখিয়া থেকে যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে কক্সবাজারের উখিয়া থেকে এক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে যুবলীগ নেতা বোরহান উদ্দিন কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

উখিয়া থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতার নাম বোরহান উদ্দিন (৩২), তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি অফিস সদস্য এবং একই ওয়ার্ডের মৃত আলী আহমেদ চৌধুরীর পুত্র। তার বিরেুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রযেছে বলে ও জানায় পুলিশ।

 আটকের পর থাকে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়