শিরোনাম
◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর সাজা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর সাজার আদেশ প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শহরগ্রাম ইউপি’র নোনা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪০) ও ভান্ডারা ইউপি’র পাকুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাসুদ পারভেজ (৪৫)।

বৃহস্পতিবার বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামী আনিসুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড এবং আসামী মাসুদ পারভেজকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ঠ সুত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার সকাল সোয়া ১১ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম নামক স্থান হতে সাজাপ্রাপ্ত আসামীদ্বয় কে ৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করলে আসামীদ্বয়কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

অপরদিকে একই দিন রাত ৮ টার দিকে এনায়েতপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৩২৩/৪-এস থেকে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বামনগাঁও নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

এব্যপারে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়