শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও বিজিবি

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন—বালুন্ডা গ্রামের কাচারিপাড়ার বাসিন্দা বারিক সরদারের ছেলে জাকির সরদার এবং নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।

বেনাপোল পোর্ট থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাই জানান, একটি বাড়িতে বাথরুম নির্মাণের জন্য শ্রমিকরা গর্ত খনন করছিলেন। এ সময় হঠাৎ একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরিত হলে দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, কারা কী উদ্দেশ্যে সেখানে বোমাটি রেখে গেছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ এসব বোমা মজুত করে থাকতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়