শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গণিতের দুই শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে সর্বোৎকৃষ্ট ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে ১৩তম এ. এফ. মুজিবুর রহমান স্বর্ণপদক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস লোনা টি. রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মো. শাহিনুর ইসলাম। অতিথিরা বিজয়ীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করেন।

এ বছর বিএসসি (অনার্স) গণিতে সর্বোচ্চ ফল অর্জনের জন্য রোজিনা সুলতানা (সেশন–২০২৩) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। একইভাবে এমএসসি পর্যায়ে সর্বোচ্চ ফল অর্জনকারী রিয়াজ শেখ (সেশন–২০২২) ১ ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সমন্বয়ক মাহফুজুল আলম জানান, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ দেশের ১০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের এ স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশ গণিত সোসাইটির জাতীয় স্নাতক-পর্যায়ের গণিত অলিম্পিয়াডের পূর্ণ পৃষ্ঠপোষকতা করে আসছে ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, ফরিদপুর সদরের গেরদা গ্রামে ১৮৯৭ সালে জন্মগ্রহণকারী এ. এফ. মুজিবুর রহমান ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান আইসিএস কর্মকর্তা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯২৩ সালে তিনি ব্রিটিশ-ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তাঁর পুত্র রেজাউর রহমান ১৯৮৫ সালে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়