শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে যুবকের মরদেহ উদ্ধার ১৮ দিন পরও তদন্তে অগ্রগতি নেই, পরিবারের ক্ষোভ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে ১৮ দিন পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছে পরিবার। 
গত (১৪ই জানুয়ারি)বুধবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় হারু শাহের মাজারসংলগ্ন ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদ কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি—এটি স্বাভাবিক মৃত্যু নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বিচার না পাওয়ার আতঙ্কে দিন কাটছে স্বজনদের।

জাহিদের মা বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে, কিন্তু ১৮ দিনেও কোনো অগ্রগতি নেই। বিচার না পেলে আমি মরেই যাব।” আহাজারিতে মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয় বাড়িতে। একই দাবি নিহতের স্ত্রীও জানান—“আমি আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচার চাই।”

জাহিদের বড় ভাই ইনামুল জানান, তিনি বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান—ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পৌঁছেনি।

স্থানীয় মেম্বার ও নিহতের ফুফাতো ভাই আব্বাস অভিযোগ করে বলেন, “কোনো অদৃশ্য প্রভাবের কারণে খুনিদের এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের দাবি জানাই।”

এ বিষয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনারুল কবির সাংবাদিকদের জানান, ঘটনাটির পর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয়েছে। “মামলাটি তদন্তাধীন। পুলিশের কাজ চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে জাহিদের মৃত্যুর রহস্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়