শিরোনাম
◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

সৈকত শতদল, (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ এর মৌখিক (ভাইভা) পরীক্ষায় ভুয়া প্রার্থী হিসেবে অংশ নিতে এসে একজনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ীতে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষার সময় এ অনিয়ম ধরা পড়ে। ভাইভা বোর্ডে উপস্থিত প্রার্থী নিজেই মৌখিক পরীক্ষায় অংশ নিলেও যাচাই-বাছাইয়ের একপর্যায়ে জানা যায়, তার লিখিত পরীক্ষা অন্য একজন ব্যক্তি দিয়ে দিয়েছেন।

আটক ভুয়া প্রার্থীর নাম আব্দুর রাজ্জাক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আশুরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুল মাজেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়