শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে আগ্নেয়াস্ত্র,গুলি ও গ্রেনেড উদ্ধার

আজিজুল হক, বেনাপোল (যশোর): জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র,গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগ্রা গ্রামের বাসিন্দা চুন্নু মোল্লার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। সরকারের জাতীয় নিরাপত্তা সংস্থ্যা এনএসআই-এর (NSI) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১০টি গ্রেনেড, ৩টি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম, ইউএসএ-তে নির্মিত), ১৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিব জানান, অভিযান শুরু হওয়ার আগেই কৌশলে বাড়ির সদস্যরা পালিয়ে যায় অপরাধীরা।এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে (২৮) শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই এই অস্ত্রভাণ্ডার গড়ে তোলা হয়েছিল।

যৌথ বাহিনীর অনান্য কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো অত্যন্ত জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্তমানে পলাতক আসামিকে গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়