শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে বালিকাবধূকে ছেড়ে দিয়ে বর গেলো জেলে!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একদিনে দুইটি বাল্য বিয়ে পন্ড করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ফুলবতী গ্রামে তিনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বাল্যবিয়ে করার দায়ে বর রতন সরদার(২৬)কে ৩ মাসের কারাদন্ড এবং এর আগে সকাল ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতা আব্দুর রশিদ (৫০)কে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, বাল্যবিয়ে সম্পন্ন করার পর বালিকাবধূ নিয়ে রওনা দেওয়ার সময় আকস্মিক কনের বাড়িতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় বর ও কনেকে রেখে দ্রুত সটকে পড়েন তাদের মা-বাবা। পরে স্থানীয় অন্যান্য অভিভাবকদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে কারাদন্ডাদেশ প্রদান এবং ১৪ বছর বয়সী কনেকে উপস্থিত স্বজনদের কাছে মুচলেকার মাধ্যমে হস্তান্তর করেন। কারাদন্ডপ্রাপ্ত রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে।  

এর আগে উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজির হন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবা আব্দুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, রাত ১০টার দিকে দন্ডপ্রাপ্ত রতন সরদারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রযোগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করার কাজ অব্যাহত থাকবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়