শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিরাপদ করতে সীমান্তজুড়ে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠু করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তজুড়ে ৩৭ হাজারের বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য দায়িত্ব পালন করছেন। সীমান্ত পথে অস্ত্র, গোলাবারুদ ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং নাশকতা এড়াতে বিজিবি নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।

শনিবার সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী।

তিনি বলেন, নির্বাচনে যাতে কোনো দল প্রভাব বিস্তার করে পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ১৮টি জেলায় ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি উপজেলায় ছয়টি করে প্লাটুন দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে ৯৩টি অস্থায়ী বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী আরও জানান, যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইনগত জটিলতার কারণে এখানে সেনাবাহিনী মোতায়েন না থাকায় বিজিবিকে প্রধান দায়িত্ব পালন করতে হচ্ছে। যশোরের ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন তিনটি জেলার ১৬টি উপজেলায় ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি দায়িত্বে রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। সীমান্ত দিয়ে চলাচলকারী ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পাসপোর্টধারীদের গতিবিধির ওপরও বাড়তি নজরদারি রাখা হয়েছে।

সীমান্তবাসী রাজু আহমেদ বলেন, অন্যান্য বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম একটি নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। পাসপোর্টধারী যাত্রী রহিম জানান, বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে অপরাধীরা আতঙ্কিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়