শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ ও আহত ৪ জনের পরিচয় শনাক্ত

এম. এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২ জন ও আহত ৪ জনের পরিচয় মিলেছে।

নিহত ২ জনের মধ্যে একজন কুড়িগ্রাম জেলার সদর থানার পুরাতন থানাপাড়া সংলগ্ন নিজাম উদ্দিন এর ছেলে ছামছুদ্দিন ইসলাম (৫৩) ও দিনাজপুর জেলার বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের নজরুল ইসলাম এর শিশু মেয়ে আলিফা (৭)। তাদের দু’জনকেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত ছামছুদ্দিন ইসলাম এর ছেলে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাবার সাথে ভর্তি পরীক্ষা দিতে আসা মাহি ইসলাম (১৯), বিরল উপজেলার বহলা হাজিপাড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে নিহত শিশু আলিফা এর পিতা মোটরসাইকেল চালক নজরুল ইসলাম (৩০), শংকরপুর গ্রামের বাদল এর ছেলে ভ্যানচালক রাকিব (১৮) এবং ভ্যানের আরোহী আরেফিন (১৯)। আহতরা সকলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ঢাকা মেট্রো-গ-১৬-৭৮৩৭ নং প্রিমিও প্রাইভেটকার, মোটরসাইকেল ও একটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

মঙ্গলবার সকালে বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়