শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মৃত্যু!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাখন (২৭) নামের এক দিনমজুর গাছ থেকে পড়ে নিহত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার পাতাকাটা গ্রামে ওই দূর্ঘটনা ঘটে।

আমতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাতাকাটা গ্রামের লক্ষীকান্ত'র ছেলে দিনমজুর মাখন (২৭) মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে একই এলাকার লিটনের সাথে কাজ করতে ছিলেন। বিকেল ৪ সাড়ে টার দিকে তিনি রেইন্ট্রি গাছ কাটার জন্য গাছের উপড়ে উঠে। হঠাৎ করে মাখন অসাবধানতা বশতঃ গাছ থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহত দিনমজুর মাখনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

আমতলী থানার এসআই সাখাওয়াত হোসেন জানান,খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

নিহত দিনমজুর মাখনের পিতা লক্ষীকান্ত বলেন,আমার ছেলে গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হয়। হাসপাতালে আনার পর মারা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি তদন্ত) মো. সাইদুল ইসলাম  বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়