শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৩৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড় থেকে ছয় কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ছয় নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে অপহৃতদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এখনো তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ৬ জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়