শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্নাঢ্য আয়োজনে কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত 

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: "অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস" এই প্রতিপাদ্যে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কুমিল্লায় আন্তজার্তিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকালে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে নগরীর এলিট প্যালেসে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফারজানা আফরোজ।

"দক্ষ কাস্টমস সুরক্ষিত দেশ উন্নয়নের পথে বাংলাদেশ, নৌ বিমান ও স্থল পথে কাস্টমস আছে সবার সাথে" এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার কাস্টমস কমিশনার আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার আবদুস সোবহান, কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার মুহাম্মদ ইত্তেদা হাসানসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দেশজ শিল্পের সংরক্ষণ, রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তা রক্ষা, আত্মনির্ভরশীল জাতি গঠনে রাজস্বের আহরনে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাস্টম সেবায় প্রতিশ্রুতি দক্ষতা, নিরাপত্তা, প্রগতি ও দেশের সার্বিক উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সভায় কুমিল্লা অঞ্চলের ছয় জেলার আমদানি ও রপ্তানিকারক, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়