শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও)

রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার ওসি ও এক এসআইকে কান ধরে উঠবস করিয়েছেন বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ নামক একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩জনের প্রাণহানি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ভয়াবহতায় ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন, যাদের মধ্যে একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অটোরিকশার আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে বেলপুকুরিয়া ও পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হলেও সীমানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় বিবাদে জড়িয়ে পড়ে। উভয় থানার পুলিশ এলাকাটি তাদের আওতাভুক্ত নয় বলে দাবি করে লাশের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। পুলিশের এমন অপেশাদার আচরণ এবং ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ জনতা বেলপুকুরিয়া থানার ওসিকে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা ঘুষ নেওয়া ও দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি এবং একজন এসআইকে মহাসড়কের ওপর কান ধরিয়ে উঠবস করান। ঘটনার পর থেকে পোল্লাপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। গত ৪ ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মতিহার জোনের উপকমিশনার (ডিসি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়