শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক্ষার অবসান: পেকুয়া-কুতুবদিয়া রুটে চালু হলো সি-ট্রাক সার্ভিস

কক্সবাজারের পেকুয়া-কুতুবদিয়া রুটে বহুল প্রতীক্ষার পর অবশেষে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ নামের অত্যাধুনিক সি-ট্রাক।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এটির উদ্বোধন করেন।

নৌ উপদেষ্টা বলেন, পেকুয়া-কুতুবদিয়া ও কক্সবাজার-মহেশখালী নৌপথে আধুনিক সি-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

এতে সময় ও ভোগান্তি কমবে এবং নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত হবে। সরকার উপকূলীয় ও দ্বীপাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা বলেন, এ সেবা চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ ধরনের আধুনিক নৌযানের সংখ্যা আরও বাড়ানো হবে।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথমদিনে দুপুর ১টায় সি-ট্রাকটি মগনামা জেটিঘাট থেকে যাত্রা শুরু করে দেড়টার দিকে বড়ঘোপ জেটিঘাটে পৌঁছায়। এ সময় নতুন এ নৌযানটি দেখতে জেটিঘাটে ভিড় করেন বিপুল মানুষ।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সি-ট্রাকটি পরিচালনা করা হবে। নৌপথে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রতিদিন কুতুবদিয়ার বড়ঘোপ থেকে সকাল সাড়ে ৭টা,দুপুর ১২টা ও বিকেল ৫ টায় ‘এসটি ভাষা শহীদ জব্বার’ ছেড়ে যাবে এবং পেকুয়ার মগনামা ঘাট থেকে ছাড়বে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। এই সি-ট্রাকে প্রাপ্তবয়স্কের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কের জন্য ১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

নতুন এই সেবা চালুর মাধ্যমে পেকুয়া ও কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়