শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ​লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে সীমান্তের ৮০১/১১ এস নম্বর মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।

‎​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে রাশেদুল ইসলাম দহগ্রাম সীমান্তের ডাংগাটারী বিওপি এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (রংপুর) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ওই যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে বিএসএফ আটক করে তাদের হেফাজতে রেখেছে।

​তিনি আরও জানান, আটক যুবককে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ নিয়ে বিএসএফের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়