শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫২ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থানকালে আটক পুলিশ সদস্য

বরগুনার পাথরঘাটা উপজেলায় রাতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশ সদস্য। থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে। আটক পুলিশ সদস্যের নাম মেহেদী হাসান। তিনি পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে প্রবাসীর বাড়িতে আসেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার উপস্থিতি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন বাড়িটির দিকে নজর রাখেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তারা পুলিশ সদস্য ও ওই গৃহবধূকে আটক করে। পরে উত্তেজিত জনতা পুলিশ সদস্যকে খাটের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকসমাগম বাড়তে থাকে। পরে রাত প্রায় ৪টার দিকে থানা পুলিশের সহযোগিতায় দুজনকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিরা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়