শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও শান্তির প্রতীক: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি’র বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীদের সঙ্গে নির্বাচনি জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। 

এ উপলক্ষে পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়। 

বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ পেয়েছে বলেও জানান তিনি। রুমিন ফারহানা বলেন, সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেয়া যাবে না। কারণ আমার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেয়া হয়নি।

নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎকে নিশ্চিত করবে। তাই বহু বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার যে সুযোগ তা কোনোভাবেই হারাতে দেয়া যাবে না। 

তিনি আরও জানান, স্বাধীনতার ৫৫ বছর চললেও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন রুমিন ফারহানা।

অবহেলিত এসব জনপদে উন্নয়ন করার জন্য প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়