শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় আসার পথে প্রতিপক্ষের হামলা: আহত ৩

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।

আহত আনোয়ার হোসেন কালু বিশ্বাস বলেন, আমি বাইসাইকেলযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথে কিছু লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশ নিয়ে আমার ওপর হামলা করে। অপরদিকে রামচন্দ্রপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী ফিরোজের কর্মী শহীদুল ও আবু মিয়ার ওপর হামলা চালিয়েছে। আহতদের ভার্ষ্য  ওই হামলায় বিএনপির কর্মীরা জড়িত রয়েছে।
তবে, এ অভিযোগের বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান বলেন, ‘আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী সেটা এখনো বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরণের ঘটনা ঘটনাই জড়িত নহে।’ এটা অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুষ্কৃতকারীদের আটকের জন্য অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়