শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম ইজাউল হক ভূঁইয়া (৪৩)। তিনি হালুয়াঘাট থানায় কর্মরত।

পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে মো. লিয়ন (২৮) ওই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন। ঘটনার পর লিয়ন পালিয়ে যান। পরে আজ শুক্রবার বেলা একটার দিকে তাঁকে আটক করে পুলিশ। এর আগে গতকাল রাতে তাঁর বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হালুয়াঘাট পৌরসভার পাগলপাড়া এলাকা তল্লাশিচৌকি বসায় পুলিশ। একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজনের দলটি চোরাচালান প্রতিরোধে তল্লাশিচৌকি পরিচালনা করছিল। রাত সাড়ে তিনটার দিকে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালাতে থাকেন পুলিশ সদস্যরা। গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মো. লিয়ন। কেন তাঁর মোটরসাইকেল থামানো হলে—এ নিয়ে পুলিশের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। ঘটনাস্থলের পাশেই লিয়নদের বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে বিষয়টি জানান পুলিশ সদস্যরা। সেখান থেকে ফেরার পথে পুলিশ সদস্যের পিঠে দা দিয়ে কোপ দেন তিনি। পরে পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশকে কুপিয়ে আহত করার পর পালিয়ে যান লিয়ন। পরে অভিযান পরিচালনা করে লিয়নের মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয় এবং তাঁর বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত লিয়নকে আজ বেলা একটার দিকে হালুয়াঘাট মধ্যবাজার থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়