শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলের ভোলা ঢাকায় পিস্তল গুলিসহ গ্রেফতার

আজিজুল হক, বেনাপোল (যশোর): ‎বেনাপোলের ছেলে সোহাগ নামে এক ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ ঢাকায় গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। ‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লালবাগ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.  মোস্তাক সরকার ঘটনার বিস্তারিত সাংবাদিকদের জানান।

‎গ্রেফতার আজগর আলী ওরফে ভোলার বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায়। ‎উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মোস্তফা সরকার জানান, আমাদের লালবাগ ডিভিশনের একটি টিম বিশেষ অভিযানের জন্য চানখারপুর এলাকার অবস্থান করে। ওই সময় আমরা জানতে পারি সোহাগ পরিবহনের বাসে করে একজন অস্ত্র ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্য আসছে। পরে দুপুর শ্যামপুর পশ্চিম ধোলাইপাড় এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের বনফুল মিষ্টির দোকানের সামনে অবস্থান নেয় ডিবি লালবাগ টিম।

পরে দুপুরে বেনাপোল থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। পরে বাসের সুপারভাইজার হেলপারের সামনে তাদের দেহ তল্লাশি করে তার কোমরের একপাশে একটি বিদেশি পিস্তল সিলভার কালারের এবং কালো স্কচ টেপে মোড়ানো দুইটি সিলভার কালারের ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার কোমরের অপর পাশে কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের স্কচ টেপে মোড়ানো দুটি কালো রংয়ের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তার প্যান্টের পকেট থেকে ২১টি গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ডিসি আরো,জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজগর আলী জানিয়েছেন তার বাড়ি যশোর জেলার বেনাপোল থানা এলাকায়। এর আগে ২০২১ সালে তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

এছাড়া ২০২৪ সালে সাভার থানায় বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার হন তিনি। তবে তিনি এই অস্ত্র কোথা থেকে কিনল এবং কার কাছে ঢাকায় বিক্রি করত সেই বিষয়টি জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়