শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় জেলার ৪টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্ব স্ব প্রতীক বরাদ্দ নেন।

শুরুতে লক্ষ্মীপুর-১ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম শাপলা কলি, ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী হাত পাখা প্রতীক বরাদ্দ পান।

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক।

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের ড. মুহাম্মদ রেজাউল করিম বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম বরাদ্দ পান হাতপাখা প্রতীক।

লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান বরাদ্দ পান ধানের শীষ প্রতীক। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের এআর হাফিজ উল্লাহ বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। জেএসডির তানিয়া রব বরাদ্দ পান তাঁরা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ হাতপাখা প্রতীক বরাদ্দ পান৷

এছাড়া জেলার এই ৪টি সংসদীয় আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেন এবং তা অনুসরণের জন্য সকলের নিকট আহবান জানান।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল রশিদ, ৪টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়