শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীল ছয়টি আসনের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ছয়টি আসনে বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৪৭জন। এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ৬২ জন প্রার্থী তাদের আবেদন জমা দেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। দাখিলের শেষ দিনে ছয়টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে এবং প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।    

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন, নোয়াখালী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইয়েদ আহমেদ, নোয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফাজ্জ্বল হোসেন, নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদ ও একই আসনে খেলফত মজলিসের প্রার্থী আলী আহমদ, নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক।  

অপরদিকে, জেলাজুড়ে আলোচনায় থাকা নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজীব ও আরেক বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়