শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় জাল পর্চা তৈরি করায় ১ মাসের কারাদন্ড 

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া উপজেলায় জাল পর্চা তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিপ্লব দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মনি বাবু বিশ্বাসের ছেলে।

সোমবার বিকালে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ধলগ্রাম ইউনিয়ন ভুমি অফিসে অভিযুক্তকে এ দন্ডাদেশ প্রদান করেন। 

আদালত সুত্রে জানা যায়, অভিযুক্ত বিল্পব দোহাকুলা ভুমি অফিসের পাশে কম্পিউটারে বিভিন্ন কাজ করে থাকে। সেখানে জমির মালিকরা নামজারি করতে আসলে কৌশলে জাল পচার্সহ বিভিন্ন কাগজ সরবরাহ  করতো।

ধলগ্রাম ভুমি অফিসের উপ সহকারী ভুমি কর্মকতার্র তথ্যের ভিক্তিতে জাল কাগজ সরবরাহ চক্রের সদস্য বিপ্লবকে আটক করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, জাল পচার্ তৈরির অপরাধে বিপ্লব বিশ্বাসকে ১ মাসের জেল দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়