শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থিতা ফিরে পেলেন শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নাগরিকত্ব ইস্যুতে জটিলতা নিরসন করে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানিতে এ আদেশ দেওয়া হয়। কমিশনের কাছে ফাহিম চৌধুরীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করা হলে কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না তার।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফাহিম চৌধুরীর নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।  এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়