শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী যখম

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার সময় উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই রুহুল আমীন মৃধার সাথে ছোট ভাই ওবায়দুর রহমানের সাথে বসত ভিটি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন সকালে বাড়ীর একটি মেহগনি গাছের ডাল কাটেন ওবায়দুর। ওই সময় বাধা দিলে ওবায়দুরের হাতে থাকা দা দিয়ে বড় ভাইয়ের স্ত্রী আকলিমা বেগম (৫০) এর মাথার উপর কোপ দেয়। মুহুর্তে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, আমি গাছ কাটতে গেলে আমার বড় ভাই রুহুল আমীন মৃধার স্ত্রী আমাকে বাধা দিলে হাতাহাতি হয়। তখন আমার হাতে দা ছিলো। তবে আমি তাকে কোপ দেইনি। তারাই আমার ছেলে ও আমাকে মারধর করেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহত নারীর মাথায় দাঁড়ালো বস্তুর আঘাতের ক্ষত রয়েছে। তবে আশংকামুক্ত।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আমি পটুয়াখালীতে অবস্থান করায় বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়