শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ওজুখানা নয় হচ্ছে ড্রেন নির্মাণ 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নের অংশ হিসেবে পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ১০ লাখ টাকায় কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর ফলে মুসল্লিদের সুপেয় পানি পাওয়া সহজতর হওয়ার পাশাপাশি ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদগাহ মাঠের পানি নিষ্কাশনের জন্য মাঠের মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে মাটির ড্রেন রয়েছে। মুসল্লিদের ঈদের জামাত আদায়ের সময় ড্রেনটিকে কেন্দ্র করে সুপেয় পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অস্থায়ীভাবে ট্যাপ বসায়। ফলে ড্রেনটির আশপাশের অংশে পানি পড়ে ড্রেন ও সংলগ্ন এলাকা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে করে মুসল্লিরা দুর্ভোগে পড়েন।

মুসল্লিদের এই দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাঠ কমিটির সদস্য সচিব মো. এরশাদ মিয়া পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণে উদ্যোগী হন। এর অংশ হিসেবে জেলা পরিষদ থেকে এ ব্যাপারে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প অনুযায়ী, মাঠের মাঝখান দিয়ে পূর্ব-পশ্চিমে খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে।

এদিকে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাঠের মাঝখান দিয়ে ওজুখানা নির্মাণ করা হচ্ছে- এমন তথ্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ফেসবুকে নেটিজেনরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ বলেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে মাঠের মাঝখানে কোন ওজুখানা নির্মাণ করা হবে না। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনের উপর স্ল্যাব থাকবে। এছাড়া ঈদের দিনে মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়