শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পারিবারিক কলহের জেরে ৬ বছরের কন্যাকে গলা টিপে হত্যা, বাবা আটক

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নকলায় মরিয়ম আক্তার (৬) নামে নিজ কন্যাশিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ১৮ জানুয়ারি রবিবার ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এছাড়া ৪ বছর বয়সী আরেক কন্যাশিশু মিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত পিতা অটোরিকশাচালক বাবু মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার চরবসন্তী এলাকার রবি মিয়ার ছেলে বাবু মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে একপর্যায়ে বাবুলের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রবিবার ভোররাতে হঠাৎ করে তিনি বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকেও গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটে গিয়ে তাকে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় শিশু মিমকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চরঅষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল বলেন, আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি।

এ ব্যাপরে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক
কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়