শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদকে অব্যাহতি

হাবিবুর রহমান, ​পূর্বধলা (নেত্রকোনা): দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যথাযথ ভূমিকা না রাখার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​আজ ১৮ জানুয়ারি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা এবং দলীয় আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

​যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়