শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:০১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদ্রাসার পাশে শনিবার (১৭ জানুয়ারি) সকালে শ্যামলী ও এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) ও সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। তারা দুই জন শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার।

শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল অনুমানিক সাড়ে ৭টার দিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়