শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-১ আসনে পোস্টাল ব্যালটে  ৮ হাজার ৬৩২ জন নিবন্ধিত

হোসাইন মোহাম্মদ দিদার ( দাউদকান্দি) কুমিল্লা: আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ৮ হাজার ৬৩২ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৬৩২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করেছে নির্বাচন কমিশন। পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দপ্তরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়