শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধার

এন এ মুরাদ, মুরাদনগর: আজ শুক্রবার জুলাই অভ্যুত্থানের সময় লুন্ঠিত হওয়া হাইওয়ে পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নের লাইজুড়  নুরুল হক ভূইয়ার প্রজেক্টের কাছে ব্রিজের পাশে জলাশয় থেকে পলিথিন মুড়ানো  অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এটি ইলিয়টগঞ্জ সংলগ্ন বাবুটিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড।

উদ্ধারকৃত অস্ত্রগুলো জুলাই আন্দোলনের সময় হাইওয়ে পুলিশের কাছ থেকে লুট হওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়