শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান। র‍্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রাজন (৩৭) ও রাজনের স্ত্রী জারা (৩০)। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়া যৌথভাবে এই অভিযান চালায়।

আরিফুল ইসলাম জানান, জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তাঁর স্ত্রী জারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূঁইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহত জাহিদুলের বাবা মোশাররফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে রাজন ও তাঁর স্ত্রী জারার বিরুদ্ধে মাধবদী থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়