শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে জামাত-বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১৫

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জামাত-বিএনপি'র নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর মা. হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন, ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন। এছাড়াও বিএনপি নেতা মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়াসহ ১৫ জন।

জামায়াত নেতা মা. হেজবুল্লাহ সোহেল বলেন, আমাদের পূর্ব ঘোষিত নারীদের নিয়ে সভা ছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এ ঘটনায় আমাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়।

বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ বলেন, চরশাহী ইউনিয়নে আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেখানে কয়েকজন এসে জানান যে এখানে টিসিবির মালামাল দিবে নারীদের থেকে ভোটার আইডি এবং ২০ টাকা করে নেয়। আমরা এসে এটা জিজ্ঞেস করার সাথে সাথে জামায়াতের নেতাকর্মীরা এসে হামলা করে আমাদের ৪ জনকে আহত করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোরশেদ আলম জানান, আমি ঘটনার বিষয়ে অবগত নই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়