শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের পোশাক পরে চুরি করতে গিয়ে জনতার হাতে পড়লো একজন, দু'জন পলাতক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন এলাকার বজ্রাপুর গ্রামে পুলিশের পোশাক পরিহিত চোরচক্রের সদস্য ডাকাতি করতে গিয়ে জনতার আটক হয়েছে একজন ও পালিয়ে গেছে দু'জন।

সোমবার (১২ জানুয়ারি ) রাত ৪টার দিকে বজ্রাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে আবুল হোসেন এর বসতবাড়িতে দুঃসাহসিকভাবে চুরির চেষ্টা চালায় তিনজন। তারা বাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির চেষ্টা চেষ্টা করার সময় বাড়ির মালিক কিছুটা বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক পরা এক চোরকে ধরে ফেলে।পরে স্থানীয়রা মোবাইলে কল দিয়ে মহেশপুর থানায় খবর দিলে, থানার অফিসার ইনচার্জ খালিশপুর থেকে কোটচাঁদপুর সীমানা পর্যন্ত রাত্রীকালীন হাইওয়ে ডিউটিতে থাকা পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠান।

জনতার হাতে আটক চোর হলেন কাষ্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে শান্ত (২৭) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা তিনজন ছিল এবং বাকি দুইজন মোটরসাইকেলে পালিয়ে গেছে। পলাতক দু'জনের ভিতরে একজনের বাড়ি  ঝিনাইদহের সদর উপজেলার আরাপপুর এলাকার, তার নাম সুমন। আটক চোর ও বাড়ির মালিক জানিয়েছেন, চোরেরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল। যদিও চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে, কিন্তু তার পরিমাণ বাড়ির মালিক সঠিক পরিমাণ জানাতে পারেননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, "জনতার সক্রিয় অংশগ্রহণের কারণে চোরদের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা পলাতক চোরদের শনাক্ত করেছি এবং তাদের গ্রেপ্তারে তৎপর। এছাড়া ঘটনার পেছনের চক্র সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়