শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ১১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর পৌর শহরের তেঁতুলিয়া গ্রামের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের হালিমের ছেলে সাগর হোসেন এবং জীবননগর হাসপাতালপাড়ার আজিজুল হকের ছেলে সুমন ইসলাম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার নাসির হোসেনের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৯/৭-এস থেকে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়