শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে হেরোইনসহ গ্রেপ্তার ১

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪৭গ্রাম হেরোইনসহ মো. খোরশেদ আলম (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ধামরাই থানার উপ পরিদর্শক এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সরদ আলীর ছেলে। বর্তমানে তিনি ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকায় হিজড়া সারুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ধামরাই থানার উপপরিদর্শক এস এম কাউসার সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের১২ দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়