শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিকাণ্ডে দিনমজুরের মুদি দোকান ভস্মীভূত

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক দিনমজুরের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১১ জানুয়ারি ) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক  পিপাশা  পেশায় দিনমজুর। জীবিকার তাগিদে তিনি বসতঘরের পাশে একটি ছোট মুদি দোকান চালাতেন।

 স্থানীয়দের বরাতে জানা যায়, ভোররাতে কে বা কারা দোকানঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানঘরসহ সদ্য দোকালে তোলা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন দোকান মালিক পিপাশা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সহায়তার দাবি জানিয়েছে।

আগুনেরর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়