শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে কেনা ভেজাল ডিএপি সার বিক্রি, এক লাখ টাকা জরিমানা

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্যাসীভিটা বাজারে অভিযান চালিয়ে ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ। অনলাইনের মাধ্যমে ক্রয় করা কৃষি বিভাগের অনুমোদনহীন এসব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল। ১০ জানুয়ারি শনিবার দুপুরে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী খুচরা সার বিক্রেতা লাবিব এগ্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আবু সালেহকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ভেজাল সার তাৎক্ষণিকভাবে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

কৃষি বিভাগ জানায়, অধিক লাভের আশায় অভিযুক্ত ব্যবসায়ী অনলাইনে অর্ডার দিয়ে অনুমোদনহীন ভেজাল সার সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কৃষকদের মধ্যে বিক্রি করে আসছিলেন। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, পুলিশের সদস্য, উপসহকারী কৃষিকর্মকর্তা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের উৎপাদন ব্যাহত করে না, এটি মানুষের খাদ্যনিরাপত্তার জন্যও বড় হুমকি। মানসম্মত ও নিরাপদ সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়