শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে কারাগার থেকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে বলে জানা গেছে। 

কারাগার সূত্রে জানা যায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে তাকে এর আগেও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতের কারনে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদী সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়