শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে পাট গুদামে আগুন: প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে তিনটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৮ শত মণ পাট পুড়ে গিয়ে দোকানঘরসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএনটি অফিসের সামনে অবস্থিত একটি পাটের গুদামে অগ্নি কান্ডের ঘটনাঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি গুদামে সংরক্ষিত ১৮ শত মণ পাট পুড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার প্রায় ১ হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত আটটার দিকে গুদাম বন্ধ করে বাড়ি যাই। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আগুনে আমার ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া জানান, আমার ঘরে ৩ শত মণ পাট ছিল, আমার সব শেষ। 

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, রাত আড়াই টার দিকে স্টেশনের পাশেই পাটের গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে, মুকসুদপুর এবং কাশিয়ানীর মোট  চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার আসল কারণ এখনো যানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পাটের গুদামঘরের পিছনের কাঠের গুড়ি থেকে হতে পারে। তদন্ত পূর্বক সঠিক কারণ যানা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়