শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিজের ওপর বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর আলীমুজ্জামান সেতুর ওপর থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুটিকে বর্তমানে নিরাপদ দূরত্বে বালু দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ টিম আসছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের আলীমুজ্জামান সেতুর ওপর এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সহায়তায় বস্তুটি উদ্ধার করে পার্শ্ববর্তী আলীপুর বিসর্জন ঘাটে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও সরেজমিনে জানা যায়, শনিবার সকালে আলীমুজ্জামান সেতুর পশ্চিম পাড়ের রেলিংয়ের সঙ্গে রাখা গাছের গুঁড়ির ওপর নীল রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এলাকাটি অত্যন্ত জনবহুল এবং শহরের দুই পাড়ের যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা অবস্থান নেন এবং এলাকাটি ঘিরে রাখেন।
 
 
এরপর ডিসপোজাল টিম যাবতীয় প্রস্তুতি নিয়ে ব্যাগের ভেতরে থাকা বস্তুটি বের করে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে। দেখা যায়, লাল রঙের একটি বস্তুর সঙ্গে তার প্যাঁচানো রয়েছে। পরে সেটিকে প্রায় ৩০০ মিটার দূরে ব্রিজের নিচে বিসর্জন ঘাটে নিয়ে বালুর ভেতরে রাখা হয়। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানটি ঘিরে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
 
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি আলীপুর ব্রিজের ওপর নীল রঙের একটি ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু রাখা আছে। এলাকাটি জনবহুল হওয়ায় আমাদের টিম গিয়ে বস্তুটি উদ্ধার করে আপাতত বিসর্জন ঘাটে রেখেছে।’
 
তিনি আরও বলেন, ‘আসলে এটি বোমা কি না, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ব্যাগের ভেতরে লাল রঙের একটি বস্তু আছে এবং বস্তুটির সঙ্গে তার প্যাঁচানো রয়েছে। ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ সদস্যরা আসছেন। তারা এসে এটি পরীক্ষা করার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়