শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ডিভাইস ব্যবহার করায় পরীক্ষার্থীকে ৫ দিনের কারাদণ্ড

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় সালেমা আক্তার (৩১) নামে এক পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই আদেশ দেন।

দণ্ডিত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার টাবুরচর এলাকায়।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সালেমা আক্তার। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলার ৩৪টি কেন্দ্রে ২৪ হাজার ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়