শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযুগ আগে প্রতিজ্ঞা করেছিলেন বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবে না সেই নিজামুদ্দিন মারা গেলো

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন মন্ডল (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, তা শেষ মুহূর্ত পর্যন্ত অটুট রেখেই মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে মহেশপুর বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসির মনে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মহেশপুরে এক কাঙালিভোজের আয়োজন করেছিলেন নিজামুদ্দিন মন্ডল।

ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে রান্না করা খাবার নষ্টের ঘটনার পর ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে তিনি ঘোষণা দেন বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এরপর থেকে প্রায় ১১ বছর ধরে তিনি ভাত পরিহার করে রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছিলেন।

গত ঈদুল ফিতরের পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদে এলাকাবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছে, তারা জানান, রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রশ্নে নিজামুদ্দিন ছিলেন ত্যাগ ও আপসহীন বিএনপি দলের একজন সাধারণ কর্মি। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দৃঢ়তার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়