শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতার পদত্যাগ, বিএনপিতে যোগদান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগের পর একই অনুষ্ঠানে বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ইউনিট সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঁচজনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। 

তিনি বলেন, “কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই আমরা স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে আমাদের সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়