শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুই মালিককে ৩ লাখ টাকা জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটা মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগ্রাম ও আজিমনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী মালিগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স এমএএম ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা এবং আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় অবস্থিত সুফিয়া কে ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ও বৈধ অনুমোদন না থাকায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এছাড়া ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম বলেন, “পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়