শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:০০ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির পাঁচ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ ৫ নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব ধরনের কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তারা। এ ছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পদত্যাগপত্র পাঠান তারা।

পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে আরও রয়েছেন- দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ।

পদত্যাগকারীরা হলেন- ফেনী জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও আবদুর রহিম এবং সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে দলটি নিজস্ব ঘোষিত মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনায় নিয়ে তারা স্বেচ্ছায় দল ছাড়ছেন।

সংবাদ সম্মেলনে সহসাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, জাতীয় নাগরিক পার্টি ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি জোটে যুক্ত হয়েছে। এই সিদ্ধান্তের কারণেই তারা পদত্যাগ করেছেন।

এর আগে, গত ২৯ ডিসেম্বর ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম দল থেকে পদত্যাগ করেন। তিনি ফেনী-৩ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন,  এর আগে একজন পদত্যাগ করেছিলেন। আজ আরও পাঁচজন পদত্যাগ করেছেন বলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে পদত্যাগপত্রের কপি জমা দেননি। কপি পেলে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলানি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়