শিরোনাম
◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে আ'লীগের ১৪ নেতার পদত্যাগের ঘোষণা

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ১৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার সকালে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের কালিনগর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অখিল বিশ্বাস, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সদস্য নিশিকান্ত বিশ্বাস, অধীর ভক্ত, পরিক্ষিত বালা, ভাবড়াশুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বিপ্লব বালা, নিশিকান্ত বিশ্বাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দিননাথ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমথ মন্ডল, সদস্য রাম প্রসাদ, ভবোতোষ বিশ্বাস, চিরন্জিত বিশ্বাস, সরোজিত ভক্ত, ভবোতোষ ঠাকুর পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়