শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষের ভোট চেয়ে যা বললেন আ.লীগ নেতা!

ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ধানের শীষের ভোট চেয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন ৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে বিএনপির কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং আমাদের ধানের শীষ মনোনীত প্রার্থী আমার অন্তত কাছের মানুষ। আজকে হবিরবাড়ি ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ যারা নাকি এখানে সবাই আমার ভাই।

বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষকদল সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার বাকি জীবনটা সম্মুখে রাখে। বিএনপির ৩০০ আসন ধরে যেন আমরা যারা বিএনপির প্রার্থীর জন্য জয়যুক্ত করে সংসদে বসাতে পারি এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি এ দুটি দলই হলো স্বাধীনতার পক্ষে। এটা কিন্তু বাস্তব, আজকে স্বাধীনতার পক্ষে হলো বিএনপি।আর আওয়ামী লীগের কিছু কার্যকলাপের জন্য তারা লাঞ্ছিত ও ফ্যাসিবাদী হয়ে গেছে। শেখ হাসিনার পরে ৩০০ আসনে যারা এমপি ছিল, পালিয়েছে কারণ তারা দোষ করেছে। আমাদের বিএনপিকে সংসদে ৩০০ আসন ধরে যেন এমপি করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আগামী দিনের নির্বাচনে বাচ্চু ভাইকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়