শিরোনাম
◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি, হাদির মতো হত্যার হুমকি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাঠিয়ে শাহজাহান চৌধুরীকে জানানো হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতোই পরিণতি ভোগ করতে হবে তাকে।  

মূলত অজ্ঞাত পরিচয়ে গত ২৩ ডিসেম্বর তাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে, তারা কারা এ বিষয়ে কিছু জানা যায়নি এখন পর্যন্ত।  চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয় শাহজাহান চৌধুরীকে।

বিএনপির মনোনীত এ প্রার্থীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে। তবে, আমরা এ বিষয়ে সতর্ক আছি।

তিনি আরও বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে, তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে, এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না।

এ বিষয়ে উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়